শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চৌহালীতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

    চৌহালীতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের চৌহালীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে উপজেলা বিএনপি। 

    মঙ্গলবার সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি কুরকি বেবীস্ট্যান্ড, জোতপাড়া বাজার, লেদুর মোড় ও থানার মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

    র‍্যালি শেষে উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টাইগার, ইসমাইল হোসেন জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বিএসসি, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের মোল্লা, ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির হোসেন মোল্লা প্রমুখ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, "সাড়ে পনেরো বছরের শাসনামলে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গুম, খুন ও নিপীড়ন চালিয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দিয়েছিলো। ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে।"

    সভায় নেতারা আরও বলেন, দেশের সকল ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে ছিলো। আগামী দিনেও গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার রক্ষায় বিএনপির আন্দোলন চালিয়ে যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন