শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জুলাই গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা, পবিত্র কোরআন খতম ও দোয়া মাaqহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৫ আগস্ট) সকল সাড়ে ৯টায় ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি ইফা'র উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বিশেষ অতিথি ছিলেন, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবুল হাসেম।

    ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কৃষি ও বন আবাসিক মসজিদের ইমাম মাওলানা আশহাদুল ইসলাম, ভেদভেদী রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার মাওলানা মো. মিরাজ উদ্দিন, শান্তি নগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল কাদেরি, তবলছড়ির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আবুল হুসাইন, বাদশা মিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, মাওলানা মুহাম্মদ জমির উদ্দিন, বাইতুল ইজ্জত জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রহমাত উল্লাহ প্রমুখ।

    অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রিজার্ভ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা নঈম উদ্দিন আল কাদেরি। উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, আলেম-ওলামা ও শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন