শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের কবরে শ্রদ্ধা  

    গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের কবরে শ্রদ্ধা  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধায় উদযাপিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস”। এ উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার গাইবান্ধা পৌর শহরের ইনডোর স্টেডিয়ামে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুরুতে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। 

    এর আগে জেলার সকল শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন,  উপজেলা প্রশাসন ও থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধি গণ।

    দিবসটি পালনে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর নবী টিটুল, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, এনসিপির প্রধান সমন্বয়ক নামজুল হাসান সোহানসহ জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এ আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই এর  গণঅভ্যুত্থান এবং গাইবান্ধার বীরদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা জানান “জুলাইয়ের সেই আন্দোলন ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে গণমানুষের শক্তিশালী প্রতিবাদ, যা গণতান্ত্রিক চেতনার অনুপ্রেরণা হয়ে থাকব। এ আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, আবৃত্তি, নাট্যাংশ পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন