শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শাহজাদপুরে বিএনপি'র বিজয় মিছিল

    শাহজাদপুরে বিএনপি'র বিজয় মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুরে জুলাই ছাত্র জনতার গণঅভ্যথান-২০২৫ উপলক্ষে প্রফেসর ডক্টর এমএ মুহিতের নেতৃত্বে বিএনপি'র বিজয় মিছিল অনুষ্ঠিত।

    জুলাই ছাত্র জনতার গনঅভ্যুথান-২০২৫ উপলক্ষে ৫ আগষ্ট মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন আয়োজিত শাহজাদপুরের গন মানুষের নেতা প্রফেসর ড. এমএ মুহিতের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল করা হয়। 

    মিছিলটি শাহজাদপুর উপজেলা বিএনপি'র কার্যালয় থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন পথ প্রদক্ষিন করে শাহজাদপুর বিসিক বাস ষ্টান্ডে গিয়ে শেষ হয়।  

    বিজয় মিছিল শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এ আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহজাদপুরের গন মানুষের নেতা প্রফেসর ড. এম এ মুহিত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জি এস আল আমিন হোসেন প্রমূখ। 

    এ সময় বক্তব্যে ড. এম এ মুহিত বলেন, দীর্ঘ ১৭ টি বছর নির্যাতিত হওয়ার পর ছাত্র-জনতার গনঅভ্যুথানে গতবছর আজকের এই দিনে সৈরাচর সরকারের পতন ঘটে।

    সৈরাচারী সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। আমার প্রানের উপজেলা শাহজাদপুরের মানুষ মুক্তি পেয়েছে। আগামীতে এই শাহজাদপুরকে ঢেলে সাজানো হবে। শাহজাদপুরের জনগনের সাথে পাশে আগেও ছিলাম এখনো থাকবো ইনশাআল্লাহ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন