শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সীতাকুণ্ডে বিএনপি বিশাল সমাবেশ ও বিজয় র‍্যালী অনুষ্ঠিত

    সীতাকুণ্ডে বিএনপি বিশাল সমাবেশ ও বিজয় র‍্যালী অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ছাত্র-জনতার  গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশাল সমাবেশ ও বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলে মিছিলে শত শত বিএনপি, সেচ্ছাসেবকদল, কৃষকদল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। এর আগে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী জয়নাল আবেদীন দুলাল, দিদারুল ইসলাম মাহমুদ, ইউসুফ নিজামী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, আলহাজ্ব কামাল উদ্দিন, আবুল বশর ভুইয়া, নুরুল আনোয়ার,শামসুল আলম আজাদ, নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী, নার্গিস আক্তার, এ্যাড রওশন আরা, নাজমুন নাহার নেলী, রবিউল হক,আরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, সাহাবুদ্দিন রাজু, খোরশেদ আলম মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা কাজী এনামুল বারী,মোঃ জাহাঙ্গীর,খ ম নাজিম উদ্দিন, জাফর আহমেদ ভুইয়া, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, আকবর হোসেন, সরোয়ার কামালসহ বিভিন্ন নেতৃবৃন্দ।পরে সমাবেশ শেষে সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হয়ে সীতাকুণ্ড পৌর সদর পদক্ষিণ করে উত্তর বাজার এলাকায় গিয়ে শেষ হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন