শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামবে ইন্টার মায়ামি

     গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামবে ইন্টার মায়ামি
    ছবি: সংগৃহিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে মাঠে নামার কিছুক্ষণ পরেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। এতে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

    তবে স্বস্তির খবর হলো, আর্জেন্টাইন সুপারস্টারের চোট গুরুতর নয়। চিকিৎসকরা জানিয়েছেন, মেসিকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে না।

    তবুও সতর্কতার জন্য বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার সকালে লিগস কাপে পুমাস ইউএনএম-এর বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রামে রাখা হবে। ফলে ওই ম্যাচে মেসিকে দেখা যাবে না, তা ইতোমধ্যেই নিশ্চিত করেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ।

    নেকাক্সার বিপক্ষে চেজ স্টেডিয়ামে ডান পায়ের মাংসপেশিতে হালকা চোট পান মেসি। মাত্র ১১ মিনিটে মাঠ ছাড়েন তিনি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তার মাঠে ফেরার বিষয়টি নির্ভর করবে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির ওপর।

    মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাচেরানো বলেন, হ্যাঁ, আমি মেসির সঙ্গে কথা বলেছি। ক্লাব ইতিমধ্যে একটি স্পষ্ট বিবৃতি দিয়েছে, চোটটা হালকা। খারাপ খবরের মধ্যেও এটা ভালো দিক। আমরা কখনও ফিরতি সময় নির্দিষ্ট করে বলতে চাই না, বিশেষ করে মেসির ক্ষেত্রে। সে সাধারণত দ্রুত সেরে ওঠে। তাই দেখা যাক কী হয়। তবে আগামীকালের ম্যাচে সে খেলতে পারবে না, সেটা নিশ্চিত। এরপর আমরা পর্যবেক্ষণ করবো তার অগ্রগতি কেমন হয়।

    এদিকে, পুমাসের বিপক্ষে লিগস কাপ গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে ইন্টার মিয়ামি। এই ম্যাচে দলের ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফালকন খেলতে পারবেন। কারণ নেকাক্সার বিপক্ষে লাল কার্ডের সিদ্ধান্ত বাতিল করেছে ডিসিপ্লিনারি কমিটি।

    মাচেরানো বলেন, আমরা লাল কার্ডের বিরুদ্ধে আপিল করেছিলাম। অবশেষে আমাদের পক্ষে রায় এসেছে। আমরা তখনই মনে করেছিলাম এটা অন্যায় সিদ্ধান্ত। এখন সেই ভুল সংশোধন হয়েছে। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে এই সময়টায়। কালকে (বৃহস্পতিবার) তাকে শুরুতে খেলানো হবে কিনা, সেই সিদ্ধান্ত আমরা পরে নেবো।

    লিগস কাপের নতুন ফরম্যাট অনুযায়ী, মিয়ামির অবশ্যই পুমাসকে হারাতে হবে। যাতে তারা গ্রুপ পর্বে এমএলএস টেবিলের প্রথম চার দলের মধ্যে থাকতে পারে। আর সেরা চার দলের মধ্যে না থাকতে পারলে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হবে মেসিদের। সে হিসেবে বাঁচা-মরার ম্যাচে মেসিকে পাচ্ছে না মিয়ামি।

    দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে মিয়ামি বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। অ্যাটলাস এফসিকে হারানোর পর নেকাক্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও টাইব্রেকারে জিতে এক অতিরিক্ত পয়েন্ট পেয়েছে মিয়ামি।

    বৃহস্পতিবারের ম্যাচের পর ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচ আগামী সোমবার। ওই ম্যাচে এমএলএসের নিয়মিত মৌসুমে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মিয়ামি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন