শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাতক্ষীরায় ৬ কেজি গাঁজা উদ্ধার

    সাতক্ষীরায় ৬ কেজি গাঁজা উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। 

    মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা-টু-বৈকারি সড়কের শিশুতলা মোড়ে এই অভিযান চালানো হয়।

    জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্লার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাখায়েতুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।

    অভিযানের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় তারা রাস্তার উপর ফেলে রেখে যায় ৬ কেজি ওজনের গাঁজার প্যাকেট। পরে সেগুলো উদ্ধার করা হয়।

    পলাতক আসামিরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে ইবরান হোসেন (২৭) ও গোলাম মোল্লার ছেলে মোঃ জাহিদ হোসেন (৩০)।

    এ ঘটনায় সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন