শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জুলাই অভ্যূত্থানের প্রথম বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর সমাবেশ

    জুলাই অভ্যূত্থানের প্রথম বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই অভ্যূত্থানের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলার ব্যারিস্টার বাজার থেকে একটি গণ মিছিল বের করা হয়। 

    মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। 
    পরে চৌরঙ্গী মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    এতে শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারী নাসির উদ্দিনের সঞ্চালনায় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সেক্রেটারী দেলোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিউল আলম, শহর জামায়াতে ইসলামীর আমির জয়নাল আবেদীন প্রমুখ। 

    এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা বিদায় নিলেও তার পেতাত্মারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দিল্লিতে থাকা তাদের মায়ের ইন্ধনে নাচানাচি করছে। কিন্তু তারা জানে না তারা বোকার স্বর্গে বাস করছে। অবিলম্বে জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রতিটি ঘটনার দৃশ্যমান বিচার করতে হবে।

    প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও জুলাই আন্দোলনে নিহতের ঘটনার বিচার কাজ শেষ করে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। যাতে জনগণের মত প্রকাশের প্রতিফলন ঘটে। 


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন