শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের পৃথক বিশাল মিছিল

    গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের পৃথক বিশাল মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়ায় ৫ই আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী। 

    মঙ্গলবার (৫ই আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। 

    মিছিলটি শহরের ফুটবল মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তরবাজারে গিয়ে শেষ হয়।

    উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খানের উপস্থাপনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক রেদোয়ান খান ও পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরী, আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল প্রমুখ।

    অন্যদিকে একই সময় উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও পৃথক একটি মিছিল বের করা হয়। মিছিলটি উত্তরবাজার মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে চৌমুহনী এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়।

    উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম ও নায়েবে আমির মো. জাকির হোসেন।

    এ সময় উপস্থিত ছিলেন সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান ও প্রভাষক মো. হামিদ খান, শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ। পৃথকভাবে অনুষ্ঠিত বিএনপি ও জামায়াতের এই কর্মসূচিতে কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন