শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সুন্দরবনে অস্ত্রসহ কুখ্যাত আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক

    সুন্দরবনে অস্ত্রসহ কুখ্যাত আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গুলি সহ আটক করেছে কোস্ট গার্ড।

    আটককৃতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা দীর্ঘদিন ধরে আসাবুর ডাকাত দলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

    বুধবার (৬ আগস্ট) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মোংলা বেইসের একটি আভিযানিক দল শরবতখালী এলাকায় অভিযান চালায়। ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড আত্মসমর্পণের আহ্বান জানিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়।

    অভিযানে ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

    আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের ওই কর্মকর্তা। 

    তিনি আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন