বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • বেডরুমে আনুন নতুন মাত্রা, মেনে চলুন এই ৭ উপায়

    বেডরুমে আনুন নতুন মাত্রা, মেনে চলুন এই ৭ উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমরা অনেকেই স্বপ্ন দেখি রাজকীয় বেডরুমের। যেখানে থাকবে কিং সাইজের বিছানা, বড় সাইড টেবিল, আলাদা ওয়ারড্রোব, এমনকি বসার জায়গাও। কিন্তু বাস্তবে হয়তো অ্যাপার্টমেন্ট, কনডো কিংবা সাধারণ একটি ছোট ঘরের সঙ্গে মানিয়ে নিতে হয়। তবু জায়গা কম মানেই সাজসজ্জায় পিছিয়ে পড়তে হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই।

    ঘরের বেশির ভাগ জায়গা বিছানাই দখল করে রাখলে কীভাবে সেটিকে স্টাইলিশ ও ব্যবহার উপযোগী করে তোলা যায়। জেনে নিন অভিজ্ঞ ডিজাইনারদের দেওয়া ৭টি উপায়।

    ফ্লোটিং নাইটস্ট্যান্ড লাগান দেয়ালে

    ইন্টেরিয়র ডিজাইনার আন্দ্রেয়া গোল্ডম্যান বলেন, ‘যখন জায়গা কম, তখন চেষ্টা করতে হবে আসবাবপত্রকে দেয়ালের সঙ্গে ‘বিল্ট-ইন’ করার।’

    নাইটস্ট্যান্ড যদি দেয়ালে লাগানো যায় (অথবা এমন একটা হেডবোর্ড ব্যবহার করা হয়, যেখানে নাইটস্ট্যান্ড জোড়া আছে), তাহলে আলাদা করে দুটো আসবাব ঘরের জায়গা দখল করবে না। এ ছাড়া ল্যাম্প বা আলোও দেয়ালে লাগিয়ে রাখুন, যেন টেবিলের ওপরে খালি জায়গা থাকে।

    একটাই নাইটস্ট্যান্ড রাখুন

    সব ঘরে দুপাশে দুটো নাইটস্ট্যান্ড রাখতেই হবে, এই প্রচলিত নিয়ম ভাঙতে হবে ছোট ঘরে। ডিজাইনার অ্যামি ম্যাককয় বলেন, ‘একটা নাইটস্ট্যান্ডই যথেষ্ট, যদি ঘর ছোট হয়। এমনকি কখনও বিছানা জানালার সামনে রাখাও দোষের কিছু নয়।’

    অনেক সময় পুরোনো রেডিয়েটরকে নাইটস্ট্যান্ড বানানো বা লেখার ডেস্ককেই কাজে লাগানো যায়, যাতে স্টাইল ও ব্যবহার দুটোই ঠিক থাকে।

    আলোর ব্যবস্থা ভালোভাবে করুন

    ছোট ঘর যদি ভালোভাবে আলোকিত না হয়, তাহলে সেটি আরও ছোট ও গুমোট মনে হবে।

    ফাইন আর্ট হ্যান্ডক্র্যাফটেড লাইটিংয়ের ডিজাইনার মাইকেল পেরেজ কারোমানো বলেন, ‘ওভারহেড লাইটের সঙ্গে ওয়াল স্কনস বা পিকচার লাইট থাকলে ঘর খোলামেলা ও উষ্ণ লাগে। আলোর স্তর তৈরি করলে জায়গার ব্যবহারও কম হয় এবং পরিবেশ থাকে প্রাণবন্ত।’

    মাথার দিকটা হোক ঘরের স্টাইল স্টেটমেন্ট

    ছোট ঘরে বিছানাই তো মূল আকর্ষণ। তাহলে হেডবোর্ড বা বেডফ্রেমই হোক ঘরের ডিজাইন ফোকাস।

    ডিজাইনার সামান্থা আরাক বলেন, ‘একটা প্যাটার্ন দেওয়া কাপড়ে মোড়ানো হেডবোর্ড, বা কাঠের তৈরি স্পিন্ডল স্টাইলের বিছানা ঘরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দেয়াল খালি থাকলেও ঘর স্টাইলিশ দেখায়।’

    বিছানার নিচে স্টোরেজ রাখুন

    জায়গা বাঁচাতে চাইলে বিছানার ফ্রেমেই স্টোরেজ রাখাই সবচেয়ে ভালো উপায়। ড্রয়ার থাকা বিছানা বা নিচে রাখা যায় এমন কমপ্রোফাইল স্টোরেজ বাক্সে কাপড় বা বিছানার চাদর-তোয়ালে রাখলে আলমারির ওপর চাপও কমবে।

    রোমান শেড ব্যবহার করুন

    উইন্ডো ট্রিটমেন্ট ছোট ঘরে বড় ভূমিকা রাখে। রোমান শেড ব্যবহার করলে দৃষ্টিসীমা উপরের দিকে উঠে যায়, ঘর বড় দেখায়।

    ডিজাইনার লিন্ডসে ক্রাউলি বলেন, ‘রোমান শেড যদি জানালার ওপরে বসানো হয়, তাহলে ঘর বড় লাগে। আর ভারী পর্দা বাদ দিন। কারণ এগুলো দেয়ালের জায়গা দখল করে।’

    বিছানায় জিনিস কম রাখুন

    অতিরিক্ত কুশন, থ্রো, বা নানা রকম বেডিং ছোট ঘরে জায়গা কমিয়ে দেয়। বরং একটা সাধারণ কাভারলেট আর লম্বা একটা বোলস্টার দিলেই ঘর গোছানো ও পরিপাটি দেখাবে।

    ক্রাউলি বলেন, ‘বিছানায় অনেক পিলো মানেই তা আরামদায়ক নয়, বরং এলোমেলো দেখায়।’

    ঘর ছোট হলেও চিন্তা নয়। একটু বুদ্ধি করে ফার্নিচার বেছে নেওয়া, আলো-ছায়ার ভারসাম্য রাখা আর অপ্রয়োজনীয় জিনিস বাদ দিলে ছোট ঘরও হয়ে উঠবে আরামদায়ক আর স্টাইলিশ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ