বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • দুপুরে খাওয়ার পর ঘুমানো কি স্বাস্থ্যের জন্য উপকারী?

    দুপুরে খাওয়ার পর ঘুমানো কি স্বাস্থ্যের জন্য উপকারী?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুপুরে খাওয়ার পর ঘুমানোর ইচ্ছে হওয়া খুব স্বাভাবিক একটি বিষয়। বিশেষত কার্বোহাইড্রেট বা ভারী খাবার খাওয়ার পর রক্তচাপ কিছুটা কমে আসে এবং শরীরে অলসতা তৈরি হয়। কর্মক্ষেত্রে অনেকেই সময় পেলে কয়েক মিনিট ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করেন, যাকে বলা হয় 'পাওয়ার ন্যাপ'। গবেষণায় দেখা গেছে, দুপুরের এই স্বল্প সময়ের ঘুম মানসিক স্বচ্ছতা ও উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করে। তবে অতিরিক্ত ঘুম বা অনিয়মিত সময় ঘুমালে হতে পারে বিপরীত প্রভাব—যেমন মাথাব্যথা, ক্লান্তি বা রাতে ঘুমে ব্যাঘাত। তাই দুপুরের ঘুম হোক পরিকল্পিত ও সীমিত সময়ের, তবেই মিলবে ইতিবাচক ফল।

    কেউ বলে দুপুরে ঘুমানো শরীরের জন্য খারাপ, আবার কেউ কেউ বলে দুপুরের এ ঘুম শরীরের জন্য ভালো।

    দুপুরের ঘুমের ফলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে। রাতের ঘুমের থেকে দুপুরের ঘুম অনেক শান্তিতে হয়। হাতে একটু সময় থাকলে একটু ঘুমিয়ে নিতে পারেন।

    কারণ দুপুরের ঘুম অনেক শান্তিতে হয়। ঘুম থেকে ওঠার কোনও তাড়া থাকে না। অ্যালার্ম দিয়ে ওঠার কোনো তাড়া থাকে না। দুপুরে ঘুমালে ব্লাড প্রেসারের ওপর ভালো প্রভাব ফেলে। দুপুরে ঘুমালে মনে রাখার ক্ষমতা বাড়ে। এর পাশাপাশি মস্তিষ্ক অনেক বেশি ক্ষুরধার হয়। সৃজনশীলতা বাড়াতেও সাহায্য করে এই ভাতঘুম।

    তাই প্রতিদিন দুপুরে আধঘণ্টা করে ঘুমান। তা হলেই আপনার সৃজনশীলতা বাড়তে বাধ্য। দুপুরে ঘুমের ফলে মস্তিষ্কের বিশ্রাম হয়। যার ফলে চিন্তা শক্তি বৃদ্ধি পায়।

    অনেক সময়েই রাতের ঘুম পরিপূর্ণ হয় না। তার জন্য দুপুরের ঘুম বিশেষ দরকার। এতে ক্লান্তি কেটে যায়। তাই যখন সময় পাবেন একটু ঘুমিয়ে নিতে পারেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ