শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ক্ষতিগ্রস্থ রাস্তা পাকাকরণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

    ক্ষতিগ্রস্থ রাস্তা পাকাকরণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজার থেকে লাঙ্গলগাও পর্যন্ত তিন কিলোমিটার সড়ক জুড়ে খানাখন্দে ভরা। ক্ষতিগ্রস্থ সড়ক পাঁকাকরণের দাবিতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।  

    বুধবার (০৬ আগস্ট) দুপুরে পঞ্চগড়-আটোয়ারী আঞ্চলিক সড়কের উপর দাড়িয়ে এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।  

    এসময় ইউনিয়নের ৭টি গ্রামের তিনশতাধিক মানুষজন অংশ নেন। এসময় স্থানীয়রা বক্তব্য রাখেন। 

    এসময় বক্তারা বলেন, সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজার থেকে লাঙ্গলগাঁও পর্যন্ত তিন কিলোমিটার সড়ক খান্দা খন্দে ভরা। সড়ক দিয়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থী কষ্ট করে যাতায়াত করেন। সড়ক ধরে পাশের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা যেতে পারেন না। কেউ নিজের বাড়িতে ভ্যানে করে যেতে চায় তাহলে ২০ টাকার ভাড়া ১০০ টাকা দিতে হয়। পাশেই লাঙ্গলগাঁও এলাকায় একটি পোল্ট্রি ফার্ম থাকায় তাদের গাড়ি চলাচল করে সড়কটিতে বেশি ক্ষতিগ্রস্থ করেছে। গত ১৭ বছরেও সড়কটি কেউ সংস্কার করেনি। বর্তমান বর্ষায় সড়ক ধরে কেউ চলাচল করদে পারেনা খানাখন্দেন কারণে।

    অবিলম্বে সড়কটি পাঁকাকরণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা। 
    পরে পঞ্চগড়-আটোয়ারী আঞ্চলিক সড়ক প্রায় দুই ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। 

    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান, উপজেলা এলজিইডির প্রকৌশলী রমজান আলী ঘটনাস্থলে গিয়ে সড়ক পাঁকাকরণের বিষয়ে আশস্ত করেন। সড়কটির পাঁকাকরণে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে বলেও এলাকাবাসীকে আশস্ত করেন। পরে ক্ষতিগ্রস্থ সড়কটি পরিদর্শন করেন তিনি।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, কমলাপুর বাজার হতে লাঙ্গলগাঁও সড়কটি পাঁকাকরণের কাগজপত্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। আইডিও বসানো হয়েছে। নতুন করে অর্থ ছাড় হলে কাজ শুরু করা হবে।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন