শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বহিষ্কৃত প্রধান শিক্ষকের হাতে স্কুল সভাপতি লাঞ্ছিত 

    বহিষ্কৃত প্রধান শিক্ষকের হাতে স্কুল সভাপতি লাঞ্ছিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বুধবার (৬ ই আগষ্ট) থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজের বহিষ্কৃত প্রধান শিক্ষক আব্দুল মান্নানের হাতে অত্র প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি রহিম উল্যাহ (রহমত) লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। 

    ঘটনা সূত্রে জানা যায়, গত ৮ই অক্টোবর ২০২৪ তারিখে থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সাথে একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক খোদেজা আক্তার শিখার মাঝে কথা কাটাকাটি হয়। 

    এক পর্যায়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান খোদেজা আক্তার শিখার গায়ে হাত তোলে এবং মাটিতে পেলে লাথি দেয়। ঘটনা জানাজানি হলে তৎকালীন প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে সাময়িক বহিষ্কার করে। এ ঘটনায় বাদী হয়ে খোদেজা আক্তার শিখা আদালতে একটি মামলা দায়ের করেন।

    আজ (বুধবার) সাময়িক বহিষ্কারাদেশ তুলে নিলে বহিষ্কৃত প্রধান শিক্ষক আব্দুল মান্নান অত্র প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি রহিম উল্যাহ (রহমত) এর উপস্থিতিতে স্কুলে পুনরায় যোগদান করতে যান। সেখানে এক পর্যায়ে আবদুল মান্নান সভাপতিকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে এবং গায়ে হাত তোলার চেষ্টা করে বলে জানা যায়। পরবর্তীতে স্কুলের অন্যান্য শিক্ষক ও স্টাফরা এগিয়ে আসেন এবং তাদের দু'জনকে আলাদা করে দেন। 

    এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি রহিম উল্যাহ (রহমত) বলেন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান খুবই খারাপ প্রকৃতির লোক এবং শিক্ষক জাতির কলংক। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় সকল শিক্ষকের সাথে দ্বন্দ্ব, মারামারি ঘটনা ঘটেছে। গতবছর মহিলা প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় দীর্ঘদিন বহিষ্কৃত থাকার পর আজকে পুনরায় যোগদানের দিন আমাকে লাঞ্ছিত করেছে। এমতাবস্থায় তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ বিষয়ে কথা বলার জন্য বহিষ্কৃত ও অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন