শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ছাত্র উপদেষ্টার পর এবার পদত্যাগ পত্র জমা দিলেন বেরোবি হল প্রভোস্ট 

    ছাত্র উপদেষ্টার পর এবার পদত্যাগ পত্র জমা দিলেন বেরোবি হল প্রভোস্ট 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র উপদেষ্টার পর এবার পদত্যাগ পত্র জমা দিলেন শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান। 

    আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় রেজিস্ট্রার দপ্তরে পদত্যাগ পত্রে দেওয়া হয়েছে বলে জানান হলের সহকারী রেজিস্টার মো. আলআমিন।

    পদত্যাগ পত্র পেয়েছেন কিনা জানতে চাইলে রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, আমি দেখিনি। অফিসে দিয়েছি কিনা জানা নাই। রবিবার বলতে পারব।

    এ ব্যাপারে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি৷

    এছাড়া আরো বিভিন্ন দপ্তর থেকেও বেশ কয়েকজন শিক্ষক পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন