বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

শাহজাদপুরে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ 

শাহজাদপুরে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাড়িতে কেউ না থাকায় আম দেয়ার প্রলোভনে ৮ বছরের একটি শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে হাছেন মন্ডল (৭০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার নরিনা ইউনিয়নের হাতিয়া মন্ডলপাড়া গ্রামে, অভিযুক্ত বৃদ্ধ ওই গ্রামের মৃত ফজর মন্ডলের ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় বাতিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।

এই বিষয়ে বৃহস্পতিবার রাতে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির পিতা। ডাক্তারী পরিক্ষার জন্য শিশুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

ভুক্তভোগী শিশুটির পিতা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার ৫ই আগস্ট আমার মেয়ে সমবয়সী শিশুদের সাথে খেলা করার সময় বৃদ্ধ হাছেন মন্ডল আম দেয়ার লোভ দেখিয়ে ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে তাকে ধর্ষণ করার চেষ্টা করার সময় বাকী শিশুরা জানালা দিয়ে উঁকি দিলে হাছেন মন্ডল আমার মেয়েকে বাইরে বের করে দেয়। পরে বাড়ির লোকজন ঘটনাটি আমার মেয়ে ও অন্য শিশুদের কাছে জানতে পেরে হাছেন মন্ডলের বাড়িতে গিয়ে প্রতিবাদ করে। ঘটনার পর থেকেই হাছেন মন্ডল পলাতক রয়েছে।    

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন