শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ড

    কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

    শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা চত্বরে অবস্থিত অফিসটির দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লাগে।

    স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। শিক্ষক ও এলাকাবাসীরাও আগুন নেভাতে সহায়তা করেন। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কম্পিউটারের আইপিএস ব্যাটারি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ধোঁয়া দেখে স্থানীয়রা ফোন করলে তারা দ্রুত এসে আগুন নেভান।

    যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি, তবে তা খুব বেশি নয় বলে জানানো হয়েছে। আগুনে অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

    এ ব্যাপারে জানতে চাইলে কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান বলেন, "শনিবার সরকারি ছুটি থাকায় আমি বাড়িতে ছিলাম। 

    শিক্ষা অফিসে আগুন লাগার খবর শোনামাত্র যশোর থেকে কলারোয়া আসছি। আগুনে অফিসের কিছু পুরাতন পরিত্যক্ত কাগজপত্র পুড়ে গেছে। 

    এখন সব তথ্য অনলাইনভিত্তিক বিধায় তেমন বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন