শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মৌসুম শুরুতে বার্সার জন্য হতাশাজনক সংবাদ

    মৌসুম শুরুতে বার্সার জন্য হতাশাজনক সংবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ৪-৩ গোলে হারের ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। এই আচরণের কারণে উয়েফা তাকে ও তার সহকারী মার্কাস সর্গকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।

    শুক্রবার (৮ আগস্ট) ইউরোপিয়ান ফুটবল সংস্থার ডিসিপ্লিনারি কমিটি জানায়, শাস্তি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ফলে আগামী চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ডাগআউটে থাকতে পারবেন না ফ্লিক ও সর্গ।

    এদিকে কোচের সঙ্গে আরেকটি ভিন্ন কারণে শাস্তি পেয়েছেন বার্সার ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডোভস্কি। অ্যান্টি ডোপিং কর্মকর্তার নির্দেশাবলী মানেননি তারা। দুজনকেই ৫ হাজার ইউরো করে জরিমানা করেছে উয়েফা।


    একই ম্যাচে দর্শকরা বিভিন্ন বস্তু নিক্ষেপ করায় ৫২৫০ ইউরো এবং আতশবাজি জ্বালানোয় আড়াই হাজার ইউরো জরিমানা করা হয়েছে বার্সাকে। সব মিলিয়ে নতুন মৌসুম শুরুর আগে দুঃসংবাদই পেয়েছে কাতালান ক্লাবটি।


    অন্যদিকে জনসাধারণের চলার পথে বাধা সৃষ্টি করায় ইন্টারকে ২২ হাজার ইউরো এবং আতশবাজি জ্বালানোয় ১১৫০০ ইউরো জরিমানা করেছে উয়েফা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন