শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাংবিধানিক স্বীকৃতির দাবি জানালো গাইবান্ধার আদিবাসী জনগোষ্ঠী 

    সাংবিধানিক স্বীকৃতির দাবি জানালো গাইবান্ধার আদিবাসী জনগোষ্ঠী 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। 

    এ দিবসটি উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সাতানা আলোর ঘর স্কুল মাঠে ৯ আগস্ট শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় 'আমরাই পারি' ও 'অবলম্বন' যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে সাঁওতাল নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্যযন্ত্র নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। এরপর আলোচনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    আদিবাসী নেত্রী লক্ষ্মী মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ অন্দোলন- গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের গাইবান্ধা সদর উপজেলার আহবায়ক গোলাম রব্বানী মুসা, সাংস্কৃতিক কর্মী মানিক বাহার,  নারী নেত্রী নাজমা বেগম, আদিবাসী নেতা গৌড় চন্দ্র পাহাড়ি, সুশীল টপ্য,  আদিবাসী ইয়্থু অতীত সরেন,  আরিনা টপ্যসহ অন্যান্যরা।

    এতে বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, অধিকার প্রতিষ্ঠা, সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন, এবং তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে দাবি জানান।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন