শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নারী অনূর্ধ্ব-২০ ফুটবলে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ

    নারী অনূর্ধ্ব-২০ ফুটবলে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে রোববার (১০ আগস্ট) মাঠে নামছে বাংলাদেশ। এইচ গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

    পিটার বাটলারের শিষ্যরা দুর্দান্ত ফর্মে আছে। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তিমুর লিস্তেকে গোলবন্যায় ডুবিয়েছে লাল-সবুজের মেয়েরা। তৃষ্ণা করেছেন হ্যাটট্রিক। দুই ম্যাচে ১১ গোল করে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। সমান ছয় পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে দক্ষিণ কোরিয়া রয়েছে দ্বিতীয় স্থানে।

    গ্রুপ চ্যাম্পিয়ন হতে শেষ ম্যাচে অন্তত এক পয়েন্টই যথেষ্ট বাংলাদেশের জন্য। ড্র করলেও ইতিহাস গড়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক পর্যায়ে নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে তারা। আর জয় পেলে টানা নয় ম্যাচ জয়ের রেকর্ড গড়বে আফঈদারা।

    এই দলে জাতীয় দলের নয়জন ফুটবলার খেলছেন। জাতীয় নারী দল সম্প্রতি এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সেই ধারাবাহিকতায় অনূর্ধ্ব-২০ দলও এখন পর্যন্ত টানা ১১ ম্যাচে অপরাজিত।

    গ্রুপে রানার্সআপ হলেও সুযোগ থাকবে সেরা তিন রানার্সআপের মধ্যে জায়গা করে নিয়ে চূড়ান্ত পর্বে ওঠার। আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ। মোট ১২টি দল অংশ নেবে, সেখান থেকে সেরা চার দল খেলবে পোল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবলে।

    বাংলাদেশের মেয়েদের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে সেই স্বপ্ন পূরণের অপেক্ষা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন