শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রহমতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন 

    রহমতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের চিতলমারী উপজেলার রহমতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শাহ্ মোহাম্মদ উল্লাহর অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। 

    রবিবার (১০ আগস্ট) বেলা ১২ টায় মাদ্রসার মাঠে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসিরা এ মানববন্ধন করেন।

    ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে শাহ্ মোহাম্মদ উল্লাহ রহমতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষের পদ বাগিয়ে নেন। অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে মাদ্রাসার নামে থাকা রাজধানী ঢাকার ফ্ল্যাট, স্থানীয় প্রায় ৫ একর জমি ও মাছের ঘের দখল করে ভোগ করছেন। প্রতিষ্ঠানের কয়েক লাখ টাকার গাছ কেটে নিয়েছেন। প্রতিষ্ঠানটিতে সহশিক্ষা কার্যক্রম চালু থাকলেও নারী শিক্ষা বিদ্বেষী অধ্যক্ষ ৪ তলা নতুন একাডেমিক ভবন থাকলেও নারী শিক্ষার্থীদের একটি জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করতে বাধ্য করাচ্ছেন। 

    যেখানে মেয়েদের স্যানিটেশন ব্যবস্থা নেই। মেয়েরা যাতে ৪ তলা ভবনের ওয়াশরুম ব্যবহার করতে না পারে সে জন্য তালাবদ্ধ করে রাখেন। তিনি ঠিকমত মাদ্রসায় আসেন না। মাদ্রাসার কর্মচারীদের তিনি তার পারিবারিক কাজে ব্যবহার করে আসছেন। বছরে ২ ওয়াজ মাহফিল ও মৌসুমি ফসলের কালেকশনসহ মাদ্রাসা ও এতিমখানার কোন আয়-ব্যয়ের হিসাব তিনি দেন না। তার এ সকল অবৈধ কাজকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি বছরের পর বছর মাদ্রাসা পরিচালনা পরিষদের পকেট কমিটি গঠন করে আসছেন। 

    সর্বশেষ চলতি বছরের কমিটি নিয়েও তিনি সীমাহীন দুর্নীতি করেছেন। তার এসব অনিয়ম ও দুর্নীতি রুখতে আজ আমরা সম্মিলিতভাবে মানববন্ধন করছি। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এতে কাজ না হলে সামনে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করব।’

    মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারি অধ্যাপক মোঃ আবু জাফর, প্রভাষক মোঃ সোলাইমান হোসেন, আব্দুল্লাহ আল মাহদী, কলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, শিক্ষার্থী অভিভাবক লিয়াকত হোসেন, শিক্ষার্থী অন্তরা আক্তার ও মাসুদ রানা।

    এ ব্যাপারে জানতে রহমতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শাহ্ মোহাম্মদ উল্লাহর অফিস কক্ষে গিয়ে তাকে না পাওয়ায় মুঠোফোনে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

    তবে রহমতপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সৈয়দ নুর মোহাম্মদ মুঠোফোনে বলেন, ‘হুজুর আজ মাদ্রাসায় আসেননি। তার বিরুদ্ধে যে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে সে ব্যাপারে আপনাদের সাথে সাক্ষাতে কথা বলবো।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন