শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিপিএলে ভেন্যুর সংখ্যা বাড়ছে, আসছে নতুন দুই মাঠ

    বিপিএলে ভেন্যুর সংখ্যা বাড়ছে, আসছে নতুন দুই মাঠ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত ১০ আসরে ম্যাচ আয়োজন সীমাবদ্ধ ছিল ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ভেন্যুতে। তবে আসন্ন আসরে এই তালিকায় নতুন ভেন্যু যুক্ত করার উদ্যোগ নিয়েছে আয়োজকরা। পরিকল্পনা অনুযায়ী, উত্তরবঙ্গের রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গের বরিশাল ও খুলনা স্টেডিয়ামকে প্রস্তুত করা হচ্ছে খেলা আয়োজনের জন্য।

    রোববার (১০ আগস্ট) রাজশাহীতে একটি প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁ। 

    তিনি বলেন, ‘তিনটা স্টেডিয়ামে এখন পর্যন্ত আন্তর্জাতিক এবং বিপিএলসহ ম্যাচগুলো হয়ে থাকে। এটাকে আমরা একটু বিকেন্দ্রীকরণ করার জন্য ইতোমধ্যেই উত্তরবঙ্গের দিকে রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গের দিকে বরিশাল বা খুলনা স্টেডিয়ামে সামনের বছর থেকে বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছি।’ 
     
    বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যোগদানের পর থেকেই দেশের ক্রিকেটে বিকেন্দ্রীকরণ ধারণা জনপ্রিয় হতে শুরু করেছে। আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা ও চট্টগ্রামে খেলা না রেখে রাজশাহী ও বগুড়াকে বেছে নেয়া হয়েছে। বিপিএলের ভেন্যুতেও আসতে পারে নতুন সংযোজন। গত মাসে এক সংবাদ সম্মেলনে বিপিএলে অন্তত একটি ভেন্যু বাড়ানোর কথা জানিয়েছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। 
     
    রাজশাহী, বগুড়া, খুলনা এবং বরিশাল এই চারটি ভেন্যুই আপাতত বিসিবির বিবেচনায় আছে। এই চারটির মধ্যে খুলনা এবং বগুড়ায় ইতোমধ্যে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে বয়সভিত্তিক এবং ঘরোয়া পর্যায়ের অনেক ম্যাচ অনুষ্ঠিত হয়। স্পোর্টিং পিচের জন্য এই মাঠের বেশ সুনামও রয়েছে। বরিশালের স্টেডিয়ামে অবশ্য খেলা হয় না অনেকদিন ধরেই। 
     
    তবে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট জন্য সবগুলো স্টেডিয়ামেরই ভালোভাবে সংস্কারের প্রয়োজন রয়েছে। বগুড়ার স্টেডিয়ামে শেষবার আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ১৮ বছর আগে। সর্বশেষ এক দশকে এখানে তেমন খেলাই হয়নি। তাই আন্তর্জাতিক মানের করে স্টেডিয়ামটিকে প্রস্তুত করতে হবে। বিসিবির পক্ষ থেকে এখানে পিচ পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। খুব দ্রুতই বগুড়ায় ম্যাচ আয়োজনে আশাবাদী তারা। খুলনা স্টেডিয়ামেরও একই হাল। গত ৮ বছর ধরে এই স্টেডিয়ামে কোনো ম্যাচ হয় না। রক্ষণাবেক্ষণের অভাবে এটারও বেহাল দশা। আন্তর্জাতিক ম্যাচ ফেরার আগে তৈরি করতে হবে সেই মানের করে। 
     
    বরিশাল স্টেডিয়াম অবশ্য সংস্কারের কাজ চলছে পুরোদমে। দর্শকপ্রিয়তার বিবেচনায় এখানেও আসতে পারে বিপিএল। এদিকে, বাংলাদেশ হাই-পারফরম্যান্স দলের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে পিচ এবং দর্শকপ্রিয়তা দিয়ে নজর কেড়েছে রাজশাহী স্টেডিয়াম। সুযোগ-সুবিধার দিক থেকেও রাজশাহী শহরের এই স্টেডিয়াম এগিয়ে থাকবে। এখন দেখার বিষয় কোন দুটি স্টেডিয়াম যুক্ত হচ্ছে আগামী বিপিএলে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন