শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নোয়াখালীতে যুবদল কর্মীসহ গ্রেফতার ২

    নোয়াখালীতে যুবদল কর্মীসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাটে ডাকাতি হওয়া একটি ট্রাক ও রডসহ যুবদল কর্মী সোলেমান সুজন (৩৫) এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা- ফেনী মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকা থেকে রডসহ ট্রাক ডাকাতির এই ঘটনা ঘটে।  

    গ্রেপ্তারকৃতরা হলেন, যুবদল কর্মী সোলেমান সুজন সুন্দলপুর গ্রামের নীরা মিয়া বাড়ির হাফিজুর রহমান ওরফে আনন্দ মাষ্টারের ছেলে ও আবু ছয়েদ (৩৭) কবিরহাট পৌরসভার উত্তর ঘোষবাগ গাড়িওলাগো বাড়ির ওমর আলীর ছেলে ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ফেনী মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় রডবোঝাই একটি ট্রাকের গতিপথ রোধ করে চালক ও হেলপারকে বেঁধে ট্রাকটি নিয়ে নোয়াখালীর কবিরহাটের উদ্দেশ্যে রওনা দেয় ডাকাত দল। ওই সময় টহলরত পুলিশ চালক ও হেলপারকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ট্রাক ডাকাতির ঘটনা জানান। 

    পরে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে ট্রাকের অবস্থান ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয়। পরবর্তীতে পুলিশ সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে রডবোঝাই ট্রাকসহ ডাকাত দলের দুইজনকে আটক করে।

    সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.হানিফ বলেন, সুজন যুবদলের কোনো পদে নেই। আগে সে ছাত্রলীগ করত। ৫ আগস্টের পর নিজেকে যুবদলের কমিয়-সমর্থক হিসেবে পরিচয় দেয়।  

    কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো.মঞ্জুরুল আহমদ বলেন, রাতে সন্দেহভাজন একজনসহ মোট তিনজনকে ট্রাকসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। রডসহ ট্রাক ডাকাতির ঘটনায় মামলা নেওয়া হচ্ছে।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন