শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লক্ষ্মীপুরে অস্ত্র মাদকসহ যুবদল নেতা ফরিদ গ্রেফতার

    লক্ষ্মীপুরে অস্ত্র মাদকসহ যুবদল নেতা ফরিদ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে একনলা বন্দুক ও মাদকসহ যুবদল নেতা এ.কে.এম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী।

    সোমবার (১১ আগস্ট) রাত ১ টার দিকে সদর উপজেলার পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে একই ইউনিয়নের নাঈম নামের আরেক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়।

    ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসিন্দা।

    অভিযানে নেতৃত্ব দেন জেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় একনলা একটি বন্দুক, মদ, ইয়াবা, নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

    স্থানীয়দের দাবি, এসব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হোক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন