শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার তথ্য চেয়েছে মাউশি

    শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার তথ্য চেয়েছে মাউশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন করে সরকারিকরণ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতাদির তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০২২-২৩ অর্থবছরের তথ্য চাওয়া হয়েছে।

    মাউশির সহকারী পরিচালক (বাজেট) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত স্মারকে এসব তথ্যাদি চাওয়া হয়েছে। আজ সোমবার মাউশির ওয়েবসাইটে এই স্মারক প্রকাশ করেছে।

    নতুন সরকারিকরণকৃত মাধ্যমিক বিদ্যালয়সমূহ-এর কর্মরত শিক্ষক-কর্মচারীগণের ২০২২-২৩ অর্থবছরের বকেয়া বেতন-ভাতাদি প্রদানের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংযুক্ত তালিকা অনুযায়ী স্ব স্ব প্রতিষ্ঠানের নামের পাশে বর্ণিত প্রয়োজনীয় তথ্যাদি এবং কাগজপত্র সংযোজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

    অন্য পৃথক দুই আদেশে নতুন সরকারিকরণকৃত মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়সমূহের অবসরপ্রাপ্ত/পিআরএল ভোগরত/মৃত শিক্ষককর্মচারীগণের বকেয়া বেতন-ভাতাদির আবেদনকৃত চাহিদার সাথে প্রয়োজনীয় তথ্যাদি জমা প্রদানের নির্দেশ দিয়েছে মাউশি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন