শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জোড়া গোল করেও জয় থেকে বঞ্চিত রোনালদো

    জোড়া গোল করেও জয় থেকে বঞ্চিত রোনালদো
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন মৌসুম শুরু হওয়ার আগে ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত ফর্ম অনেক ভালোই দেখাচ্ছে। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচগুলোতে তিনি গোল করার ঝলক দেখিয়েছেন। রিও আভের বিরুদ্ধে আগের ম্যাচে হ্যাটট্রিক করার পর গত রাতে আলমেরিয়ার বিপক্ষে জোড়া গোল করেন এই স্ট্রাইকার। তবে তার এই দাপুটে পারফরম্যান্সের পরও আল নাসর ম্যাচে জয় লাভ করতে পারেনি।

    রোববার (১০ আগস্ট) ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে স্বাগতিক আলমেরিয়ার কাছে ৩-২ গোলে হেরে গেছে আল নাসর। স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তর সেগুন্দার দল আলমেরিয়ার হয়ে জোড়া গোল করেন আদ্রি এমবারাবা। বাকি গোলটা আসে সার্জিও আরিবাসের পা থেকে। আল নাসরের হয়ে দুটি গোলই করেন রোনালদো।

    ঘরের মাঠে বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল আলমেরিয়াই। ১৭টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে ৫৪ শতাংশ বল পায়ে রেখেও মাত্র ৬টি শট নিতে পারে আল নাসর। যার ভেতর মাত্র দুটি লক্ষ্যে থাকে। সেই দুটি থেকেই আসে গোলগুলো। একের পর এক আক্রমণ চালানো আলমেরিয়া ষষ্ঠ মিনিটেই লিড পায়। দলকে এগিয়ে দেন সার্জিও আরিবাস।

    ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল দ্রুতই, কিন্তু কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ১৭ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ডি-বক্সের ভেতর সাদিও মানের পাস থেকে গোল করেন তিনি। ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় আল নাসর। রোনালদো নিজেই পেনাল্টি আদায় করে নেন। স্পটকিক থেকে গোলরক্ষককে বোকা বানাতে সমস্যা হয়নি তার।

    লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রোনালদোর দল। ৪৩ মিনিটে স্বাগতিকরা সমতায় ফেরে আদ্রি এমবারবার গোলে। ৬১ মিনিটে জয়সূচক গোলটাও আসে তার পা থেকে। এর মধ্য দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল আল নাসর। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হবে ক্লাবটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন