শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাঘুটিয়া, পারুরিয়া, বাচামারা, ইসলামপুর, জোতকাশি ও পাচুরিয়া মৌজার উর্বর কৃষিজমি আজ হুমকির মুখে। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলি জমি হারানোর আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয়রা।

    আজ মঙ্গলবার বেলা ১১টায় বাঘুটিয়া বাজারে ভুক্তভোগী শত শত গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। 

    স্থানীয় লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করে হাতে প্ল্যাকার্ড আর মুখে স্লোগান দেয় “বালু খেকোদের দৌরাত্ম্য আর নয়”, “আবাদি জমি বাঁচাও”। মানববন্ধনে জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বিএসসি বলেন: কেউ কেউ দলের দাপট দেখিয়ে অবৈধ ভাবে মাটি কাটছে, দল কিন্তু আমরাও করি, তারেক রহমানের নির্দেশের বাহিরে গিয়ে যারা অবৈধ ভাবে মাটি কাটছেন দল কিন্তু তাদের ছুড়ে ফেলে দিবে। আমরা প্রশাসনকে বলবো অবিলম্বে বাঘুটিয়া চরকে রক্ষায় ভূমিকা নিন না হলে চরবাসী মানিকগঞ্জে আপনার সাথে গিয়ে দেখা করবে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।" 

    মানববন্ধনে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন বাঘুটিয়া আলিম মাদরাসার সাবেক প্রিন্সিপাল  মাওলানা তাজুল ইসলাম, বাঘুটিয়া ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ আরও অনেকে। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

    স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে ও দিনের বেলায় প্রকাশ্যে চলছে ড্রেজার দিয়ে বালু লুটের মহোৎসব। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর তীর ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

    প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন