শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মারা গেছেন ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম 

    মারা গেছেন ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মাহফুজা খানম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মঙ্গলবার (১২ আগস্ট) সকালে অসুস্থতা অনুভব করলে তাকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

    মাহফুজা খানম রাজধানীর ইন্দিরা রোডে তার স্বামী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে বসবাস করতেন। শফিক আহমেদের সহযোগী আইনজীবী সিফাত মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, মাহফুজা খানম ও শফিক আহমেদ দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে ও মেয়ে চিকিৎসক এবং ছোট ছেলে মাহবুব শফিক পেশায় আইনজীবী।

    মাহফুজা খানম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। শিক্ষায় তার হাতেখড়ি বাংলাবাজার গার্লস স্কুলে। ছাত্র রাজনীতিতে মাহফুজা খানম ছিলেন একজন পথিকৃৎ। ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ডাকসুর ভিপি নির্বাচিত হন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেলেও তৎকালীন পাকিস্তান সরকার রাজনৈতিক কারণে তাকে পাসপোর্ট দেয়নি।

    পেশাগত জীবনে মাহফুজা খানম বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। সবশেষ তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন।

    সমাজ ও সংস্কৃতিচর্চায়ও তার অবদান অনন্য। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ও জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

    এছাড়া ২০১২ সালে নারী শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য ‘বেগম রোকেয়া পদক’ লাভ করেন মাহফুজা খানম। তিনি ২০১৩ সালের ২৬ আগস্ট ‘অনন্যা শীর্ষ দশ ২০১৩’ পুরস্কার ও সম্মাননা পান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন