শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জেলা পরিষদ চেয়ারম্যানকে পিসিসিপি'র আল্টিমেটাম

    জেলা পরিষদ চেয়ারম্যানকে পিসিসিপি'র আল্টিমেটাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাঙ্গামাটিতে বাঙালিদের জমি বেচাকেনা বন্ধ করে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান। 

    গত ২৯ জুলাই রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার পার্বত্য মন্ত্রণালয়ে এক চিঠি লিখে জমি বেচাকেনার ব্যাপারে নির্দেশনা চেয়েছেন। 

    এই চিঠির কারনে বাঙালিরা জমি বেচাকেনায় হেডম্যান প্রতিবেদন পাবেন না, ফলে কেউ বিপদে পড়ে যেমন জমি বিক্রিও করতে পারবেন না, তেমনি কেউ চাইলেই অন্যের জমি কিনতেও পারবেন না। ফলাফল অত্যান্ত ভয়াবহ হবে। এই চিঠি বাতিল অথবা এই প্রক্রিয়া বাতিল করে বাঙালিরা আগের নিয়মে যাতে জমিবেচা কেনা যাতে করতে পারে এই বিষয়ে অদ্য (১২ আগষ্ট) মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সাথে তার অফিসে সরাসরি সাক্ষাৎ করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা আল্টিমেটাম দেন। 

    পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন, পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেন সহ পিসিসিপি'র বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন। 

    পিসিসিপি নেতৃবৃন্দ চেয়ারম্যানকে বলেন, আগামী ৪৮ ঘন্টার ভিতর এই চিঠি সংশোধন করতে হবে। এবং বাঙালিদের জমি বেচাকেনায় কোন জটিলতা রাখা যাবে না।

    যদি জেলা পরিষদের চেয়ারম্যান তার অবস্থান থেকে সরে না আসে তাহলে পিসিসিপি কঠোর আন্দোলন এর ডাক দিবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন