শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফুলবাড়ী সরকারি কলেজে রেড ক্রিসেন্টের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

    ফুলবাড়ী সরকারি কলেজে রেড ক্রিসেন্টের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিটের উদ্যোগে ফুলবাড়ী সরকারি কলেজে তিন দিনব্যাপী “রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

    গত ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত কলেজের যুব রেড ক্রিসেন্ট দলের সদস্যদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন ইউনিট লেভেল অফিসার মো. ফজলুল করিম।

    উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর, উপাধ্যক্ষ প্রফেসর আহসান হাবীব এবং ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ইতিহাস বিভাগের প্রভাষক মো. সারোয়ার হোসেন সবুজসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

    প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর ইউনিটের উপ যুব প্রধান -১ মো. মেহেদী হাসান ও উপ যুব প্রধান-২ মোছা. মরিয়ম আক্তার। সহযোগী প্রশিক্ষক ছিলেন ICT ও মিডিয়া বিভাগের বিভাগীয় উপপ্রধান মো. আল শাহারিয়ার ইমন, দূর্যোগ ও মানবিক সাড়াদান বিভাগের বিভাগীয় উপ প্রধান মো. শাহীন কাদির সানি, যুব সদস্য নাহার আঁখি ও জিৎ রায়।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা মো. মজিদুল ইসলাম ও সহদলনেতা জনক চন্দ্র সরকার প্রমুখ।

    প্রশিক্ষণ কর্মশালায় ফুলবাড়ী সরকারি কলেজের মোট ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

    দিনাজপুর ইউনিট কর্তৃপক্ষের পক্ষ থেকে  পরবর্তীতে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন