শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

    টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার (১৩ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক সভাপতির বক্তব্যে বলেন, টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামুল্যে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। বিনামুল্যে এ টিকা নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে।

    তিনি বলেন, আগামি ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এ টিকাদান কর্মসূচী চলবে। এর মধ্যে ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’সহ উপজেলার সকল টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।

    এসময় তিনি টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য ভ্যাকসিন ব্যবহারের গুরুত্ব ও এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এই ভ্যাকসিন কাদের জন্য প্রযোজ্য, কিভাবে এটি দেওয়া হয় এবং এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।

    হেলথ ইন্সপেক্টর উত্তম কুমার সেনের উপস্থাপনায় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা জামায়াতে ইসলামী আমির মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ইপিআই) রিয়াজ মাহমুদ মুক্তারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, টাইফয়েড জ্বর একটি মারাত্মক রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। এই রোগ প্রতিরোধে টিকা নেওয়া খুবই জরুরি। অবহিতকরণ সভায় টাইফয়েড ভ্যাকসিনের কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কাদের জন্য এই ভ্যাকসিন প্রয়োজন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে। যা সর্বসাধারনের উদ্দেশ্যে অবহিত করা হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন