শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কুুবিতে ‘আইসিটি উইক’ অনুষ্ঠিত  

    কুুবিতে ‘আইসিটি উইক’ অনুষ্ঠিত  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'আইসিটি অ্যাসোসিয়েশন'র উদ্যোগে ‘আইসিটি উইক’ অনুষ্ঠিত হয়েছে৷

    বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ টার দিকে র‍্যালির মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু হয়। 

    র‍্যালি শেষে আইসিটি বিভাগের শিক্ষার্থী কাজী জান্নাতুল মেহেজাবিন ও আলিফ মুর্শেদের সঞ্চালনায় জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে বিদায় অনুষ্ঠান শুরু হয়। এতে বিভাগের বিশ্ববিদ্যালয়ের ১২, ১৩ ও ১৪তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় এবং ১৮ ও ১৯তম আবর্তনের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। 

    এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

    অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, 'আমরা জ্ঞান অন্বেষণের জন্য যে পরিশ্রম করি তেমনিভাবে যদি ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করি তাহলে অন্যদের থেকে আমরা অনেকটা এগিয়ে থাকব। যারা নবীন এসেছো তাদের সাথে কথা বললে অনেক ভয়ংকর তথ্য উঠে আসে যেটা হলো র‍্যাগিং। খুবই দুঃখজনক বিষয় যারা র‍্যাগ দেয় তারাও মাত্র সাত থেকে আট মাস আগে বিশ্ববিদ্যালয়ে এসেছে। আমরা র‍্যাগের বিরুদ্ধে সোচ্চার হলেও এবছর আমরা র‍্যাগ থেকে মুক্তি লাভ করতে পারিনি। আশা করি জুলাই আন্দোলনে ছাত্ররা যেভাবে ফ্যাসিজম সরকার দূর করতে পেরেছে তেমনিভাবে এই গুটিকয়েক র‍্যাগিং এর সাথে জড়িত শিক্ষার্থীদেরও দূর করতে পারব।' 

    উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, 'আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে অনেক কিছু ঘুমন্ত অবস্থায় আছে। তোমাদের সেগুলো জাগ্রত করতে হবে। তোমরা এক ব্যাচ আরেক ব্যাচকে গালিগালাজ করবে না। এভাবে সালাম দাও, ওভাবে সালাম দাও এগুলোর দরকার নেই। একজন ছাত্র আরেকজন ছাত্রকে সালাম না দিলে কী আসে যায়? আমাকে কেউ সালাম না দিলে আমি কোনো কষ্ট পাই না। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে। এই বিভাগ থেকেই শুরু হোক সেই পরিবর্তন।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন