শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হেড কোচকে ‘অভিভাবক’ না সাজার পরামর্শ

    হেড কোচকে ‘অভিভাবক’ না সাজার পরামর্শ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত কয়েক বছরে ম্যাজিক্যাল চেয়ারের মতোই প্রধান কোচ পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বারবার এমন কোচ পরিবর্তনের পেছনে দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকটাই ভূমিকা থাকে। কারণ কোনো সিরিজ বা টুর্নামেন্টে দল খারাপ করলেই প্রধান কোচের সমালোচনায় মেতে উঠেন সাবেকরা। ফলে অনেক সময় চাপে পড়ে কোচ পরিবর্তন করতে বাধ্য হয় বোর্ড।

    পাকিস্তানের বর্তমান প্রধান কোচ মাইক হেসনও এবার সাবেকদের সমালোচনার মুখে পড়েছেন। কারণ সর্বশেষ বাংলাদেশ সফর ও চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে সুবিধা করতে পারেনি পাকিস্তান। আর দলের এমন পারফরম্যান্সের দায় পড়ছে কোচের কাঁধে।

    এশিয়া কাপের কথা মাথায় রেখে প্রায় প্রতি ম্যাচেই ক্রিকেটারদের পরখ করে দেখছে পাকিস্তান। গত জুলাইয়ে বাংলাদেশ সফরে এসে প্রায় প্রতি ম্যাচেই একাদশে পরিবর্তন এনেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজেও এমন চিত্র দেখা গেছে। প্রথম ওয়ানডেতে জেতার পর একাদশে তিনটি পরির্তন আনে পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচেও একটি পরিবর্তন এনেছে তারা।

    নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী বলেন, ‘আমার মতে, আমাদের প্রধান কোচের উচিত অভিভাবকের মতো এত পরিবর্তন না করে পাকিস্তানের ক্রিকেটের সহায়ক হিসেবে কাজ করা। কখনো দুইটা পরিবর্তন আবার কখনো তিনটা—অনেকটা ইসলামাবাদ ইউনাইটেডের মতো। আপনি জানেন উত্তর কী দেবে? বড় ইভেন্টের জন্য আমরা দল গোছাচ্ছি।’

    ‘পাকিস্তান দলের আসল সমস্যাটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। আপনি যদি ক্রিকেটারদের আত্মবিশ্বাস না দেন এবং এভাবে পরিবর্তন করতে থাকেন তাহলে আমার মনে হয় তারা কেবল কাঠমান্ডুর মতো দলের সঙ্গে পারফর্ম করবে। আন্তর্জাতিক পর্যায়ে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ, পাকিস্তান দলে এটাই মিসিং।’-যোগ করেন তিনি।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন