শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইতিহাসে প্রথম হোয়াইট হাউসে ইউএফসি ইভেন্ট

    ইতিহাসে প্রথম হোয়াইট হাউসে ইউএফসি ইভেন্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে হোয়াইট হাউসে প্রথমবারের মতো আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, অনুষ্ঠানটি হবে ৪ জুলাই এবং এটি ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে।

    সিবিএস মর্নিংস-এ এক সাক্ষাৎকারে ডানা হোয়াইট জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতেই এই আয়োজন সম্ভব হয়েছে। ট্রাম্প এবং তার কন্যা ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে বৈঠক করে পরিকল্পনা চূড়ান্ত হবে বলে তিনি জানান। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেন। 

    ইতিহাসে এটাই হবে প্রথমবারের মতো হোয়াইট হাউসে ইউএফসি ফাইট। যদিও সঠিক স্থান এখনও নির্ধারণ হয়নি। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের প্রাঙ্গণে খাঁচা (অক্টাগন) তৈরি করে সর্বোচ্চ ২৫ হাজার দর্শকের আসন ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

    ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসে নানা পরিবর্তন এনেছেন। ওভাল অফিস সোনালি সাজে নতুনভাবে সাজানো, রোজ গার্ডেনের ঘাস কংক্রিটে ঢেকে ফেলা, উত্তর ও দক্ষিণ লনে বড় পতাকাদণ্ড স্থাপন এবং ইস্ট উইং-এ ২০০ মিলিয়ন ডলারের নতুন বলরুম নির্মাণের ঘোষণা দেন।

    উল্লেখ্য, সিবিএস মালিকানাধীন প্যারামাউন্ট সম্প্রতি ইউএফসি লড়াই সম্প্রচারে ৭ বছরের জন্য ৭.৭ বিলিয়ন ডলারের চুক্তি করেছে।। যা এই ইভেন্টের বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। 


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন