শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে জাহাজডুবি

    মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে জাহাজডুবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

    (১৪ আগস্ট) বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দোকানঘর এলাকায় নদীতে এ ঘটনা ঘটে বলে জানান নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

    পুলিশ জানায়, সকালে এমভি চাঁদতারা-৮ নামের একটি লাইটার জাহাজ ঘাটে নোঙর করা ছিল। এ সময় নদীতে তীব্র স্রোতের প্রভাবে নোঙর ড্র্যাগিং করে জাহাজটি অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা খায়।

    এর ফলে চাঁদতারা-৮ জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকতে থাকে। জাহাজের মাস্টার জাহাজটি নদীর কিনারে নিয়ে যান। এক পর্যায়ে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ জাহাজটি ডুবে যায়। তবে ঘটনার পরপর জাহাজের সব নাবিক নিরাপদে নেমে গেছেন।

    ইব্রাহিমপুর এলাকার নৌকার মাঝি আব্দুল কাদের বলেন, ‘ভোরে ঘটনার পরপর তার নৌকায় করে জাহাজের মাস্টার মামুনসহ আটজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন তিনি।’

    জাহাজের নাবিকরা সকাল ৯টা পর্যন্ত নদীর পাড়ে থাকলেও পরে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তারা চলে যান।

    চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জাহাজ মাস্টারের অদক্ষতার কারণে এ ঘটনা ঘটেছে দাবি করে বলেন, ‘মাস্টার নদীতে তীব্র স্রোতের মধ্যে নোঙর ড্র্যাগিং করে যশোরের অভয়নগরের উদ্দেশ্যে যেতে জাহাজটি চালু করেন। এ সময় অপর একটি জাহাজের ওপর পড়ে দুটির মধ্যে সংঘর্ষ হয়।’

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান বলেন, ‘খবর পেয়ে চাঁদপুর থেকে মার্কিং টিম ঘটনাস্থলে পৌঁছে জাহাজটি শনাক্ত করেছে। জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে। তবে জাহাজটি নৌ চ্যানেলের বাহিরে রয়েছে। জাহাজটিকে একটি জিআরপি বয়া দ্বারা চিহ্নিত করার কাজ চলছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন