শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে কিশোরগঞ্জে ডাক্তার সমাবেশ

    ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে কিশোরগঞ্জে ডাক্তার সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার চিকিৎসকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে শহরের উজান ভাটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সমাবেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত বিপুল সংখ্যক চিকিৎসক অংশগ্রহণ করেন।

    সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও এনডিএফ কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রফেসর কর্নেল ডা. জেহাদ খান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, ডা. আব্দুস সামাদ, ডা. হাবিবুর রহমান, ডা. মাজহারুল হক ভূঁইয়া সজীব ও ডা. মো. হাসান পারভেজ।

    স্বাগত বক্তব্য রাখেন ডা. আতিক সিকান্দার। আরও বক্তব্য দেন ডা. মুজাহিদুল ইসলাম, ডা. দিদার মাহমুদ, ডা. সাঈদা জান্নাত সারা এবং ডা. জুয়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. আলভী আরাফাত।

    প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. রমজান আলী বলেন, “কিশোরগঞ্জের স্বাস্থ্য খাতের উন্নয়নে ডাক্তারদের সমস্যা ও প্রস্তাবনা স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য সচিবের কাছে পৌঁছে দেওয়া হবে।” তিনি আরও বলেন, “চিকিৎসকদের জীবনে কেবল পেশাগত সাফল্য নয়, পরকালীন সফলতাও জরুরি। এজন্য অহংকারমুক্ত থেকে হালাল উপার্জন, উন্নত চরিত্র গঠন এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন