বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

দীর্ঘ চার বছর পর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত  

দীর্ঘ চার বছর পর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত  
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ চার বছর পরে পটুয়াখালীর দশমিনায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। 

পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন এর সভাপতিত্বে ও সাধারন  সম্পাদক এনায়েত হোসেন মোহন এর  সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়া রুবেল।

বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণন সম্পাদক মাহবুব রহমান ফরাজী, দশমিনা উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল তালুকদার, সহ-সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব শামিম খান সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-মাদকমুক্ত দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষনার দেয়ায় আশ্বাস দেয়া হয়। তিনি আরো বলেন দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন