শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান, ৩৮ মামলার আসামি সোহেল ফের অপরাধে সক্রিয়

    মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান, ৩৮ মামলার আসামি সোহেল ফের অপরাধে সক্রিয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বুনিয়া সোহেলের আস্তানা থেকে নগদ ১ কোটি ১৩ লক্ষ টাকা, বিস্ফোরক ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

    অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এবং মোহাম্মদপুর থানা পুলিশ। রাত প্রায় তিনটার দিকে শুরু হওয়া এ অভিযানে উদ্ধার হয়—

    ১৩টি তাজা ককটেল বোমা

    ২৫টি আধা-প্রস্তুত ককটেল বোমা

    ৪০০ গ্রাম গানপাউডার বিস্ফোরক

    ২টি সামুরাই তলোয়ার

    ১২টি হকি স্টিক

    ২৯টি হেলমেট

    ২টি ড্রাগন লাইট

    ১১ কেজি গাঁজা

    ১২ প্যাকেট হেরোইন

    নগদ ১ কোটি ১৩ লক্ষ টাকা

    ১টি টাকা গণনার মেশিন

    ৪৬ ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, তাদের কাছে পূর্বে তথ্য ছিল যে বুনিয়া সোহেল সেদিন জেনেভা ক্যাম্পে অবস্থান করবে। “আমরা তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান শুরু করি। যৌথবাহিনী পৌঁছানোর পরপরই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। অন্ধকার ও সঙ্কীর্ণ পরিবেশে আসামিরা জানালা, দরজা ও ছাদ দিয়ে পালিয়ে যায়। ফলে সোহেলকে আটক করা সম্ভব হয়নি,” বলেন তিনি।

    তবে তল্লাশিতে বিপুল নগদ অর্থ, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সরঞ্জাম উদ্ধার হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও মাদকসহ মোট ৩৮টি মামলা রয়েছে। চলতি বছরের শুরুতে গ্রেপ্তার হলেও ছয় মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ফের অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে। দুইদিন আগে তার সহযোগীরা জেনেভা ক্যাম্পে এক যুবককে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনার পর চালানো অভিযানে ১৩ জন সহযোগী গ্রেপ্তার হয়।

     

    অল্পের জন্য বুনিয়া সোহেল হাতছাড়া হলেও তাকে গ্রেপ্তারের জন্য যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনা কর্মকর্তা।

    জব্দকৃত সব মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন