শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • খালেদা জিয়ার জন্মদিনে শাহজাদপুরে দোয়া মাহফিল

    খালেদা জিয়ার জন্মদিনে শাহজাদপুরে দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান জিয়াউদ্দিন এহিয়া খান মজলিস (বাবুল) নির্দেশনায় সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম কামরুদ্দিন এহিয়া খান মজলিস (সরোয়ার) এর বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

    শাহজাদপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক আরিফ উদ্দিন আরিফ, আবু বকর সিদ্দিক (সুইডেন বকর), শাহজাদপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. রমজান আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম মাহমুদ, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক কে এম হারুনুর রশিদ হারুন, জাহাঙ্গীর হোসেন, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক তোফাজ্জেল হোসেন বিপুল প্রমূখ।

    এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে খান মজলিস পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনোয়ার সাদাত খান মজলিস রেয়াজ।

    অনুষ্ঠানে বক্তরা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন। তিনি আপসহীন ও গণমানুষের নেত্রী। খালেদা জিয়া অসুস্থ থাকার পরও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন তিনি। তার সুস্থতার জন্য সবার দোয়া অত্যন্ত প্রয়োজন।

    শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন হযরত শাহ মাখদুম জামে মসজিদের খাদের হাজী আলহাজ্ব হুজুর। এতে শাহজাদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং এলাকাবাসী অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন