শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কটিয়াদীতে জন্মাষ্টমী উৎসবে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    কটিয়াদীতে জন্মাষ্টমী উৎসবে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদীতে হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (১৬ আগস্ট) সকালে পুরাতন বাজারের শ্রী শ্রী লক্ষি নারায়ন জিউর মন্দির প্রাঙ্গণ থেকে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

    উপজেলা শ্রী শ্রী লক্ষি নারায়ন জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আকিল ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ,সহ সভাপতি ডা. জহুর লাল সাহা,বিশিষ্ঠ শিল্পপতি স্বপন কুমার সাহা,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দিলীপ কুমার সাহা,সাধারন সম্পাদক বিপ্লব চন্দ্র রায় নিমাইসহ আরো অনেকে।

    অবস্বরপ্রাপ্ত শিক্ষক বাবু মধুসুদন সাহার সঞ্চালনায় উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি ইলিয়াস আলী,সাধারন সম্পাদক জিল্লুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ,সনাতন ধর্মের শতশত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন