শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নবীনগরে নার্সের মাথা ফাটালো রোগীর স্বজনরা

    নবীনগরে নার্সের মাথা ফাটালো রোগীর স্বজনরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে সেবা দিতে দেরি হওয়ায় দায়িত্বরত নার্স সেলিনা সুলতানার মাথা ফাটিয়ে দিয়েছেন রোগীর স্বজনরা। 

    শুক্রবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জরিনা বেগম শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শুক্রবার দুপুরে নার্স সেলিনা সুলতানা ওই রোগীকে ইঞ্জেকশন দিতে কিছুটা দেরি করায় রোগী জরিনা ও তার ছেলে রায়হান (২৪)-এর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রায়হান ও তার স্বজনরা নার্সকে মারধর করে তার মাথা ফাটিয়ে দেন। এ ছাড়া বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করে।

    হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তামিম রায়হান বলেন, “দায়িত্বরত নার্স একজন রোগীকে সেবা দেওয়ার পর জরিনাকে ইঞ্জেকশন দেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু রোগী ও তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে নার্সের মাথা ফাটিয়ে দেন। এর ফলে সেলিনার মাথায় সেলাই দিতে হয়েছে।

    নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, “এ ঘটনায় হাসপাতালের আরএমও বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।”

    ঘটনার বিষয়ে রোগী জরিনা বা তার স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন