শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লিওনেল মেসি ভারতের ‘গোট ট্যুর ২০২৫’ ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ও কৌতূহল

    লিওনেল মেসি ভারতের ‘গোট ট্যুর ২০২৫’ ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ও কৌতূহল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চারটি শহর পরিভ্রমণ করে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া-২০২৫’ আয়োজনের খবর প্রকাশিত হওয়ার পর ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তবে একই সঙ্গে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন—ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি এত দীর্ঘ ও ব্যস্ত সফরে আসতে কেন রাজি হলেন?

    কলকাতাভিত্তিক স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত জানালেন সেই পুরো গল্প। মেসিকে রাজি করানোর মূল অস্ত্র ছিল দুই ফুটবলার—আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ ও রোনালদিনহো। দু’জনই গত বছর দত্তেরই উদ্যোগে ভারতের বিভিন্ন ইভেন্টে অংশ নিতে এসেছিলেন এবং ফিরে গিয়ে মেসির কাছে ভারতের আতিথেয়তা ও অভিজ্ঞতা সম্পর্কে বেশ ইতিবাচক বার্তা দেন।

    শতদ্রু দত্ত বলেন, “আমি মার্টিনেজ আর রোনালদিনহোর কাছে বিশেষভাবে অনুরোধ করেছিলাম—মেসির সঙ্গে কথা বলতে, যেন ওদের অভিজ্ঞতা মেসির কানে যায়। ফুটবল দুনিয়া অনেক ছোট; সে কথা কাজে লেগেছে।”

    শুধু তার বন্ধুদের ‘রিভিউ’ নয়, মেসিকে বোঝাতে তাকে দেখানো হয়েছিল ২০১১ সালের আর্জেন্টিনা দলের কলকাতা সফরের ভিডিও, যেখানে প্রথমবার আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তিনি মাঠে নেমেছিলেন। দত্ত আরও জানান, কলকাতার এক দুর্গাপূজা মণ্ডপে নির্মিত মেসির বিশাল মুরালের ছবিটিও দেখানো হয় তাকে।

    ‘ভিডিওগুলো দেখেই মেসি বলেছিল, ‘দারুণ! এটা আমার খুব প্রিয় স্মৃতি।’ এরপরই তিনি বলেন—আগামী এক–দুই বছরের মধ্যে ভারত সফরের আইডিয়াটা দারুণ হবে।’

    এরপরই চূড়ান্ত হয়ে যায় চার শহরের সফরের রূপরেখা—কলকাতা, আহমদাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি। ১২ ডিসেম্বর কলকাতা থেকেই শুরু হবে সফর।

    সফরের অংশ হিসেবে মেসি শুধুমাত্র ভক্তদের সঙ্গে দেখা করবেন না; যোগ দেবেন বিশেষ প্রদর্শনী ফুটবল ম্যাচেও, যেখানে ভারতীয় কিংবদন্তি অ্যাথলেট ও বলিউড তারকারাও অংশ নেবেন। এমনকি খোশমেজাজে থাকলে ক্রিকেট ব্যাট হাতে দেখা যেতে পারে ফুটবল সাম্রাজ্যের এই ‘রাজাকে’।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন