শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভারতীয় ফুটবলের ইতিহাসে রোনালদোর প্রথম সফর

    ভারতীয় ফুটবলের ইতিহাসে রোনালদোর প্রথম সফর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের ফুটবল ইতিহাসে একটি বড় ঘটনা হতে চলেছে। সমস্ত কিছু ঠিক থাকলে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আগামী এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে (এসিএল) অংশগ্রহণের জন্য ভারতে সফর করবেন।

    শুক্রবার অনুষ্ঠিত এসিএলের নতুন মৌসুমের ড্রয়ে 'ডি' গ্রুপে পড়েছে রোনালদোর ক্লাব আল নাসর। তাদের গ্রুপে রয়েছে ভারতের এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিকলল এবং ইরাকের আল জাওরা। ফলে অ্যাওয়ে ম্যাচ খেলতে ভারতে যেতে হতে পারে সৌদি জায়ান্টদের।

    ভারতের এফসি গোয়ার কাছে এটি নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ। ক্লাবটির প্রধান নির্বাহী রবি পুস্কুর বলেন, ‘এটি আমাদের জন্য একবারই আসার মতো সুযোগ। আল নাসর ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্বাগত জানানো ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি।’

    তিনি আরও যোগ করেন, ‘ভারতীয় ফুটবলের জন্যও এটি গৌরবের। আমরা আমাদের যোগ্যতায় এখানে পৌঁছেছি। এই ধরনের ম্যাচগুলো আমাদের প্রমাণ করার সুযোগ করে দেয় যে আমরা মহাদেশীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

    রোনালদোর সঙ্গে আল নাসরে আছেন সাদিও মানে, হোয়াও ফেলিক্স, অ্যামেরিক লাপোর্তে ও ইনিগো মার্তিনেজের মতো তারকারা। তারা ভারতে খেলতে এলে দেশটির ফুটবলের জন্য তা হবে ঐতিহাসিক এক উপলক্ষ।

    তবে রোনালদোর মাঠে নামা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আল নাসরের সঙ্গে তার চুক্তিতে এসিএলের অ্যাওয়ে ম্যাচ খেলার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ চাইলে তিনি কেবল হোম ম্যাচগুলোই খেলতে পারেন। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন রোনালদো, সেটিই এখন দেখার বিষয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন