শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাটুরিয়ায় বিদ্যালয়ের মাঠ দখল করে ক্লাব ঘর নির্মাণ 

    সাটুরিয়ায় বিদ্যালয়ের মাঠ দখল করে ক্লাব ঘর নির্মাণ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। 

    গতকাল শুক্রবার ভোররাতে স্থানীয় একটি অনিবন্ধিত ক্লাবের সদস্যরা মাঠের একাংশ দখল করে দোচালা টিনের ঘরটি তৈরি করেন।

    বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখালচন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তী সময়ে ১৯৮৮ সালে তাঁর নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। শুক্রবার ভোররাতে অনিবন্ধিত ‘রাধানগর যুব উন্নয়ন ক্লাব’ মাঠের পূর্ব পাশের একাংশ দখল করে এই ঘর তুলেছে।

    জমি দখলের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে। এর কয়েক ঘণ্টা পর সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ ঘটনাস্থলে যান, কিন্তু ততক্ষণে ঘর নির্মাণের কাজ শেষ হয়ে যায়। পরে সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এর আগে ২০২৩ সালে আব্দুল কাদের নামে এক ব্যক্তি বিদ্যালয়ের ৪ শতাংশ জমি দখল করে স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে ভূমি আইনে মামলা করা হয়, যা বর্তমানে চলমান।

    যোগাযোগ করা হলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিথিকা রায় বলেন, ‘শুক্রবার ভোরে ক্লাব সদস্যরা ৩৩ শতাংশ জমির এক কোণ দখল করে ঘর তুলেছে। ক্লাবটির কোনো নিবন্ধন নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

    ক্লাবের সভাপতি কামাল হোসেন বলেন, ‘নথি অনুযায়ী জমির মালিক রাখাল চন্দ্র রায়। তিনি নথিতে রাধানগর স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি হিসেবেও উল্লেখ আছেন। তাই আমরা সেখানে ঘর তুলেছি।’

    সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু তারা আগেই ঘর তুলে ফেলেছে। আমি তাদের কাগজপত্র নিয়ে ইউএনওর সঙ্গে যোগাযোগ করতে বলেছি।’ তিনি আরও নিশ্চিত করেন, যেখানে ঘর তোলা হয়েছে, তা বিদ্যালয়েরই জমি।

    ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, ‘জমির মালিকের ক্লাব হলে তারা রাতের আঁধারে ঘর তুলত না। আমি তাদের কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেছি। এর আগে গত বৃহস্পতিবার তাদের ঘর তুলতে বারণ করা হয়েছিল, এরপরও তারা ঘর তুলেছে। এখন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন