শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইয়াবা পাচার: বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মীসহ দুই যুবক আটক 

    ইয়াবা পাচার: বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মীসহ দুই যুবক আটক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাট থেকে পাঁচ সহস্রাধিক ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিমানবন্দরের কর্মীরা। তাদের মধ্যে একজন বিমানবন্দরের চাকুরিচ্যুত কর্মী।

    রোববার (১৭ আগস্ট)  সকাল ১০টার দিকে বিমানবন্দরে মালামাল তল্লাশীর সময় তাদের আটক করা হয়েছে। 

    বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান।

    আটকরা হলেন, মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার বাসিন্দা তানভীর আহমদ (৩০)। এদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকুরিচ্যুত কর্মী।

    বিমানবন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের বরাতে ওসি ইলিয়াস খান বলেন, আটকরা বেলা ১১ টা ২৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলা ফ্লাইটের যাত্রী ছিলেন। তারা ফ্লাইটে উঠতে সকাল সোয়া ১০ টার দিকে বিমানবন্দরে আসেন। এসময় বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশী কার্যক্রম চালাচ্ছিলেন। এতে ব্যাগ ও মালামাল স্কেনিং করার সময় ক্রিকেট ব্যাটের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ১০০ টি ইয়াবা পাওয়া যায়। 

    স্থানীয় বাসিন্দারা জানান, এখন সড়ক পথের পাশাপাশি বিমানেও ব্যবহার করছে পাচারকারীরা। কক্সবাজার থেকে ইয়াবা পাচার একটি সহজলভ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে প্রতিনিয়তই  চলছে এই ইয়াবা পাচার। 

    কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে । 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন