শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নোয়াখালীতে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ-কর্মবিরতি

    নোয়াখালীতে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ-কর্মবিরতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) শ্রমিকদের নিয়মিতকরণ, কর্মঘন্টা নিশ্চিত ও ন্যায্য মজুরিসহ ৯ দফা দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচী করেছে শ্রমিকরা।

    রোববার (১৭ আড়স্ট) দুপুরে উপজেলার বিএডিসি কার্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করে।  

    এ সময় শ্রমিকরা বিভিন্ন দাবীতে শ্লোগান দেয় এবং ঘন্টব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে।

    এসময় বক্তব্য রাখেন, শ্রমিক সমন্বয়ক রবিউল আলম, শ্রমিক সর্দার মো.সুমনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা।

    ব্ক্তাগণ বলেন, অবিলম্বে শ্রমিকদের নিয়মিত করতে হবে এবং ২০২৫ সালের করা বৈষম্যমূলক নীতিমালা বাতিল করে ২০১৭ সালের নীতিমালা বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের অন্যান্য দাবী হচ্ছে, শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধাণে, কাজের সময় ও পরিমাণ সুনির্দিষ্ট করা, বিনা কারনে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, মৌসুম ভিত্তিক শ্রমিক ব্যবহারের পরিবর্তে সারা বছর কর্মসংস্থান নিশ্চিত করা, নারী শ্রমিকদের জন্য সমান মজুরি নির্ধারণসহ নয় দফা দাবী তুলে ধরেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন