শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চাঁদপুরে ১২ হাজার মেট্রিক টন চিনি পাচারের চেষ্টা, আটক ৮

    চাঁদপুরে ১২ হাজার মেট্রিক টন চিনি পাচারের চেষ্টা, আটক ৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরে মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ থেকে ১২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। 

    শনিবার (১৬ আগস্ট) রাতে চাঁদপুর সদর নৌ-পুলিশের উপপরিদর্শক বিলাল আজাদ এ তথ্য জানান।

    গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেদী হাসান মুন্না (২৭), মো. শফিকুল (২৮), মো. নুরুজ্জামান (৩২), মো. মানিক (৩৮), শরীফ মির্জা (৪০), মজিবুর রহমান সর্দার (৪০), বাচ্চু ব্যাপারী (৩৫) ও জাহাজের মাস্টার আইয়ুব মৃধা (৪৫)।

    পুলিশ জানায়, গত ৩ আগস্ট চট্টগ্রামের পতেঙ্গা থেকে অপরিশোধিত চিনিবোঝাই করে এমভি সি ওয়েস্টিন-১ জাহাজটি নারায়ণগঞ্জের আব্দুল মোমেন চিনিকলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু ৪ আগস্ট চাঁদপুর পৌঁছানোর পর গন্তব্যে না গিয়ে জাহাজটি মেঘনায় অবস্থান নেয়। ৫ আগস্ট রাতে মাস্টার আইয়ুব মৃধা এবং তার সহযোগীরা জাহাজের অন্য সদস্যদের নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাবারের সঙ্গে খাইয়ে অচেতন করে ফেলে। এরপর বিপুল পরিমাণ চিনি পাচারের চেষ্টা চালায় তারা।

    এ ঘটনার পরে ৮ আগস্ট ওই জাহাজের এক কর্মকর্তা সনু কুমার ত্রিপুরা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

    তদন্ত কর্মকর্তা বিলাল আজাদ বলেন, মাস্টার আইয়ুর মৃধাকে ঘটনার পরে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পরে গত শুক্রবার চাঁদপুর শহর ও ফরিদগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

    শনিবার রাতে গ্রেপ্তারকৃতদের চাঁদপুর স্পেশাল আদালতে হাজির করা হলে ৪ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকি তিনজনসহ মোট সাতজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। আটক করা চিনি পুলিশ হেফাজতে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন