শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দুই তারকাকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করল ভারত

    দুই তারকাকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করল ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দুই তারকা ক্রিকেটার শুবমান গিল ও মোহাম্মদ সিরাজের। মঙ্গলবার (১৯ আগস্ট) মুম্বাইয়ে বৈঠক শেষে ভারতীয় নির্বাচকরা টি-টোয়েন্টি ফরম্যাটের দল চূড়ান্ত করেছেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, গিল ও সিরাজকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    গিল এবং সিরাজের জন্য গত টেস্ট সিরিজ ছিল অত্যন্ত সফল। সিরিজে গিল ৪ সেঞ্চুরিতে ৭৫৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন আর সিরাজ ২৩ উইকেট নিয়ে সিরিজ সেরা বোলার হন। তবে, এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে যেখানে গিলকে ওপেনার হিসেবে রেখে দল সাজানোর পরিকল্পনা নেই নির্বাচকদের।

    সর্বশেষ আইপিএলে করেছিলেন ৬৫০ রান তা সত্ত্বেও নির্বাচকরা টি-টোয়েন্টি স্কোয়াডে অভিষেক শর্মা এবং সাঞ্জু স্যামসনকে ওপেনার হিসেবে রাখতে চান। ব্যাকআপ ওপেনার হিসেবে ইয়াশাসভি জয়সওয়াল এগিয়ে আছেন।

    ব্যাটার হিসেবে স্কোয়াডে স্থান পেতে পারেন তিলক ভার্মা, সূর্যকুমার যাদভ এবং রিঙ্কু সিং। এর পাশাপাশি, শিবাম দুবে অথবা ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনকে ব্যাটিংয়ের জন্য ডাক দেওয়া হতে পারে। কিপিংয়ে ব্যাকআপ হিসেবে এগিয়ে আছেন জিতেশ শর্মা।

    পেস বিভাগের নেতৃত্বে থাকবেন জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গে পেস বোলার হিসেবে সুযোগ পেতে পারেন আর্শদিপ সিং, প্রাসিধ কৃষ্ণা ও হার্শিত রানা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে থাকবেন হার্দিক পান্ডিয়া।

    স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল, কুলদিপ যাদভ, ভরুন চক্রবর্তী ও রবি বিষ্ণুই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন