বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • চায়ের প্রেমীদের জন্য মালাই চা

    চায়ের প্রেমীদের জন্য মালাই চা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালাই চা একটি সমৃদ্ধ এবং ক্রিমি স্বাদের চা, যা দক্ষিণ এশিয়ার বিশেষ করে পাকিস্তান ও ভারতের জনপ্রিয়। সাধারণ চায়ের সঙ্গে দুধ এবং মিষ্টি ফ্লেভার যোগ করে এটি তৈরি করা হয়, যার ফলে চায়ের স্বাদ হয়ে ওঠে মোলায়েম, সমৃদ্ধ এবং মুখে লেগে থাকা। সকালে কিংবা বিকেলের নাস্তা হিসেবে এই চা পানের অভিজ্ঞতা এক আলাদা স্বাদ এনে দেয়।
    উপকরণ

    • তরল দুধ - ৫০০ মি.লি
    • চা পাতা বড় দানা - ২ ১/২ চা চামচ 
    • চিনি - ২ চা চামচ
    • পানি - ২ কাপ
    • পরিবেশন - ২ কাপ

    মালাই তৈরী

    • প্রথমে একটি সসপ্যানে দুধ ২০ মিনিট জ্বাল দিতে হবে অল্প তাপে।
    • যখন দুধ কমে আসবে এবং একটু পুরু সর পরবে তখন নামিয়ে ফেলতে হবে।
    • এরপর ঠান্ডা করতে হবে। এবার একটি চামচ দিয়ে উপর থেকে সর বা মালাই তুলে একটি বাটিতে রেখে দিতে হবে।

    চা তৈরী 

    • এবার আরেকটি পাএে ২ কাপ পানি নিতে হবে এবং পানি ফুটে উঠলে চা পাতা দিতে হবে, এবার একটু ঘন রং ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন লিকার সুন্দর লাল রং হয়ে যাবে তখন নামাতে হবে।
    • এবার যে পাএে চা খাবেন সে পাএে চিনি দিন, চা এর লিকার ঢালুন, এরপর দুধ দিন। 
    • কাপের অর্ধেক চা, অর্ধেক দুধ দিন। এবার আলতো করে ১ চামচ মালাই বা সর দিন একটু নেড়ে নিন ।

    হয়ে গেল মালাই চা।
    টিপস 
    ১. সর সরিয়ে নেওয়ার পর চুলায় দুধ টা গরম করে নিন। অন্য চুলায় চায়ের লিকার করে নিন। তা না হলে চা গরম থাকবে না।
    ২. চা পাতা ২ রকম হয়, বড়দানা ও ছোট দানা। ছোট দানা রং ছড়ায় তাড়াতাড়ি। বড় দানা দেরী হয়। চায়ের রং নির্ভর করবে চা ভাল মানের কিনা সেটার উপর।
    ৩. মালাই টা আগেই চামচ দিয়ে একটু ছোট ছোট করে নিবেন।তাহলে খাবার সময় মুখে আটকাবে না।
    ৪. চা যদি আমার মত মাটির পেয়ালাতে পরিবেশন করুন তাহলে কাপটা গরম পানি দিয়ে একটু ভিতরটা ধুয়ে নিন। মনে রাখবেন মাটির কাপে চা দ্রুত ঠান্ডা হয়ে যায়।
    ৫. চা যেন গরম থাকে সেদিকে খেয়াল রাখুন অন্যথায় খেতে মজা লাগবে না।
    ৬. যেহেতু মালাই অনেক ক্যালরী তাই এই চা প্রতিদিনের জন্য না।
    ৭. মনে রাখবেন এই ধরনের চা শুধু মাএ সৌখিন চা লাভার দের জন্য।ক্যালরী হিসাবে অনেক বেশি ক্যালরী তাই যারা ওজন কমাতে চান তারা এড়িয়ে চলুন।
    ৮. আইবিএস রোগীরা বা যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা কম খাবেন।
    ৯. ডায়বেটিস রোগীরা চিনি ছাড়া অল্প করে খেতে পারেন।
    ১০. এই চায়ে চিনি কম দেবার চেষ্টা করবেন কারন দুধ ঘন আর মালাই একটু মিষ্টি থাকে ন্যাচারালি।
    তাহলে উপভোগ করুন গরম গরম মালাই চা


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন