শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যেগে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি সম্পন্ন

    সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যেগে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে আজ বাড়বকুন্ডস্ত সিসিসি উচ্চ বিদ্যালয়ে আজ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও থ্যালাসেমিয়া সচেতন মূলক কর্মসূচির আয়োজন করেছে।

    সকাল দশটা থেকে শুরু হয়ে রক্তের গ্রুপ নির্ণয় ৮ম শ্রেণী থেকে দশম শ্রেণির মোট ৩৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আওতায় আনা হয়। 

    এই রক্তের গ্রুপটি পরীক্ষা করা সকলেরই প্রয়োজন বলে মনে করেন ব্লাড ডোনার্স  সোসাইটির সদস্যরা ও সচেতন নাগরিকরা  বিদ্যালয়ের শিক্ষিকা জানান এ রক্তের গ্রুপটি বিদ্যালয়ের ইউনিক আইডির জন্য একটি জরুরী জিনিস  বলে জানান।

    আরো জানান এ রক্তের গ্রুপ নির্ণয় এটি কোন ল্যাব বা ডায়াগনস্টিকে টেষ্ট  করলে ১৫০টাকা দিতে হয়।কিন্তু সীতাকুণ্ড মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির আয়োজনে এ কর্মসূচির জন্য আমরা সকলে সাধুবাদ জানাই।ভবিষ্যতে এ কাজগুলো অব্যাহত থাকবে বলে সংগঠনের সদস্যরা জানান।

    এসময় উপস্থিত ছিলেন,এস কে টিপু,নয়ন রাজ,এলিট,আকবর,আকরাম,আসিফ ইমন,বেলাল নাজিম উদ্দীন,জুয়েল রবিন সহ প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন